বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যাম্যাচিংসহ ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্বে কার্যক্রম শুরু করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। নতুন চেয়ারম্যান ম্যাম্যাচিং ও ১৪ সদস্য

2026-08-24T17:30:38+06:00
2026-08-24T17:30:38+06:00
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যাম্যাচিংসহ ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্বে কার্যক্রম শুরু করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। নতুন চেয়ারম্যান ম্যাম্যাচিং ও ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান ও সদস্যদের যোগদানপত্রে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় নবাগত চেয়ারম্যান ম্যাম্যাচিং এবং সদস্যরা নিজ নিজ যোগদানপত্রে স্বাক্ষর করেন।

দায়িত্ব নেওয়া ১৪ সদস্য হলেন—চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগাস্টিন ত্রিপুরা, অংজাই উচাক, রিয়াল দাও বম, আবদুল্লাহ মারুফ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মারমা ও কাজী নির্যাতাজ বেগম।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুডি মং, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত চেয়ারম্যান ম্যাম্যাচিং প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোসলেম চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
শিশু আছিয়া হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার
কলকাতা গিয়ে বিপদে হাজারো বাংলাদেশি

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
শিশু অর্নবকে চিকিৎসা সহায়তা করলেন সদর ইউএনও
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]