জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপতথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দুরমুঠ ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক, শহীদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘জামালপুর হালচাল’ নামের ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং পারস্পরিক বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিনিধি/আরএইচ