এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

উপজেলা সদরে না গিয়েও গ্রামের প্রাঙ্গণেই সরকারি সব সেবা পেলেন দূর-দূরান্তের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের সময়, অর্থ ও

2026-08-24T20:48:36+06:00
2026-08-24T20:53:24+06:00
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দাউদপুরে রূপগঞ্জ প্রশাসনের উদ্যোগ
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৮:৫৩ পিএম
উপজেলা সদরে না গিয়েও গ্রামের প্রাঙ্গণেই সরকারি সব সেবা পেলেন দূর-দূরান্তের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের সময়, অর্থ ও যাতায়াত ভোগান্তি কমাতে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে দিনব্যাপী সমন্বিত এক সরকারি সেবা শিবিরের আয়োজন করে উপজেলা প্রশাসন। বেলদী ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমন্বিত সেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য, ভূমি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নানা ধরনের সরকারি সেবা নেন প্রায় ৯ হাজার মানুষ।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলদী ফাজিল মাদ্রাসা মাঠে স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নির্বাচন কার্যালয়, সমাজসেবা, ভূমি ও সমবায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা আলাদা আলাদা বুথে বসে সরাসরি জনগণকে সেবা দিচ্ছেন। সেবা পেতে আশপাশের গ্রামগুলো থেকে আসা নারী-পুরুষ ও বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শারীরিক অসুস্থতার কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারছিলেন না ৫৫ বছর বয়সী ফালানি বেগম। গ্রামের মাঠেই এই সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘বয়সের কারণে উপজেলা সদরে যাওয়া খুবই কষ্টের। যাতায়াতের সময় ও খরচ দুটিই দুশ্চিন্তার কারণ ছিল। বাড়ির কাছেই সংশোধন সংক্রান্ত সব কাজ সারতে পেরে বড় ভোগান্তি থেকে বাঁচলাম।’

হাজারো মানুষ কেবল এনআইডি সংশোধন নয়, গবাদিপশুর চিকিৎসা ও কৃষিবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ নিতে আসেন এ মেলায়। 

সেবা নিতে আসা আশরাফুজ্জান ফরিদ জানান, ‘আমাদের দাউদপুর থেকে প্রাণিসম্পদ অফিসে যেতে প্রায় দেড় ঘণ্টা সময় এবং বেশ টাকা লাগে। এত বয়সে এমন সুবিধা আর দেখিনি। বাড়ির পাশে চিকিৎসা পেয়ে অনেক উপকার হলো।’ 

ষাটোর্ধ্ব সফেদ আলী ও স্থানীয় বাসিন্দা রাশিদা বেগমও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম জয়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী সেবা ক্যাম্প পরিচালিত হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে সাধারণ বুথের পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল ও ভূমি অফিসের বুথ রাখা হয়েছিল।

প্রশাসনের এই উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় জানান, দাউদপুর একটি দূরবর্তী এলাকা হওয়ায় চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে অনেকেরই উপজেলা সদরে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শারীরিক অক্ষমতা এবং অতিরিক্ত যাতায়াত খরচের বিষয়টি বিবেচনা করেই সব দপ্তরকে এক ছাদের নিচে আনা হয়েছে। 

তিনি আরও জানান, দাউদপুর দিয়ে কার্যক্রমের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে রূপগঞ্জের সব ইউনিয়ন ও পৌরসভায় এ ধরনের সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এই কার্যক্রমে একদিকে যেমন প্রান্তিক জনগণের অর্থ ও সময় বেঁচেছে, অন্যদিকে সরকারি সেবাদাতাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সহজ ও গতিশীল হয়েছে। এ ধরনের নাগরিকবান্ধব কার্যক্রম সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেশবার্তা/কেএ/একে


সর্বশেষ সংবাদ 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
শিশু আছিয়া হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার
কলকাতা গিয়ে বিপদে হাজারো বাংলাদেশি

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
শিশু অর্নবকে চিকিৎসা সহায়তা করলেন সদর ইউএনও
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]