পরিচয় গোপন রেখে চাঁদাবাজির তথ্য দেওয়া যাবে ‘চাঁন্দাবিডি ডটকমে’

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং কাজের বিনিময়ে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন

2026-08-25T18:37:33+06:00
2026-08-25T18:37:33+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
যাচাইবাছাইয়ের পর প্রকাশ করা হবে অভিযোগ
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির তথ্য দেওয়া যাবে ‘চাঁন্দাবিডি ডটকমে’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং কাজের বিনিময়ে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই উদ্যোগের বিষয়টি জানানো হয়।

উদ্যোক্তারা জানান, বিদেশি বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এবং ঘুস সংক্রান্ত অভিযোগ নথিবদ্ধের ওয়েবসাইট ‘ঘুস ডট সাইট’-এর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মে যেকোনো নাগরিক নিজের নাম-পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ব্যবসা ও নির্মাণকাজ কেন্দ্রিক অবৈধ অর্থ দাবির তথ্য জানাতে পারবেন। অভিযোগে ঘটনার স্থান, সময়, খাত, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করার সুবিধা রয়েছে।

তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, ওয়েবসাইটে জমা পড়া তথ্য আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে গণ্য হবে না। এটি মূলত নাগরিক অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি, যা থেকে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে তার একটি প্রাথমিক চিত্র পাওয়া যাবে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও পরিচয় বা ফোন নম্বর প্রকাশ রোধে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশন করা হবে। এছাড়া নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না।

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লক্ষ্য কাউকে অপমান করা নয়; বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে সংরক্ষণ করা, সচেতনতা বৃদ্ধি করা এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]