জাহ্নবীর বিকৃত কনটেন্ট, সাড়ে ৫০০ লিংক সরানোর নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

সাইবার জগতে অভিনেত্রীদের ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী

2026-08-23T16:06:49+06:00
2026-08-23T16:06:49+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
জাহ্নবীর বিকৃত কনটেন্ট, সাড়ে ৫০০ লিংক সরানোর নির্দেশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম 
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
সাইবার জগতে অভিনেত্রীদের ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) সুরক্ষার দাবিতে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, মামলায় প্রায় সাত হাজার আপত্তিকর লিংকের তালিকা জমা দেওয়া হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানের পর এর মধ্য থেকে চরম আপত্তিকর ও অশালীন হিসেবে চিহ্নিত ৫৫২টি ইউআরএল দ্রুত অপসারণের আদেশ জারি করা হয়।

শুনানি চলাকালে তারকার নামে পরিচালিত ফ্যান পেজগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন হাইকোর্ট। আদালত জানান, তারকার নাম বা ছবি ব্যবহার করে পরিচালিত সব ফ্যান পেজই স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা গঠনমূলক সমালোচনা থাকতে পারে। ফলে কেবল নাম ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করা যুক্তিযুক্ত নয়।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।


তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার ছদ্মবেশ ধারণ করে বেআইনিভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে বলে হুঁশিয়ারি দেন আদালত।

জাহ্নবী কাপুরের এই মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং বাণিজ্যিক শোষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। আদালত নির্দেশ দেন, এ ধরনের স্পর্শকাতর ও বিকৃত কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র ‘পেড্ডি’ তে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন রাম চরণ ও শিবরাজকুমার। সিনেমাটি চলতি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]