বিতর্ক সামলে জেলার ২ এর নতুন গানে মজেছেন রজনী ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেলার ২’ এর নতুন গান ‘আলা বোলেলো’ মুক্তি পাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে

2026-08-22T14:41:48+06:00
2026-08-22T14:41:48+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
বিতর্ক সামলে জেলার ২ এর নতুন গানে মজেছেন রজনী ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪১ পিএম 
‘আলা বোলেলো’ মিউজিক ভিডিওর দৃশ্যে শামনা কাসিম
তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেলার ২’ এর নতুন গান ‘আলা বোলেলো’ মুক্তি পাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘জেলার’ এর এই সিক্যুয়েলটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

শুক্রবার গানটি প্রকাশ্যে আসার পর থেকেই ইন্টারনেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘আলা বোলেলো’ কথাটির অর্থ। 

এর আগে ছবির প্রকাশিত একটি প্রমোতে রজনীকান্তের পাশাপাশি অভিনেত্রী শমনা কাসিমকে এই গানের তালে নাচতে দেখা যায়।

তবে প্রমোটি প্রকাশ্যে আসার পর গানটিতে মলয়ালম ভাষার শব্দের ভুল উচ্চারণ নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে।

অনলাইন প্ল্যাটফর্মে আপত্তি জানিয়ে এক নেটিজেন লেখেন, উচ্চারণ ঠিকভাবে জানা না থাকলে গান বা সংলাপে মলয়ালম ভাষার ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে ‘লা’ ধ্বনির ভুল উচ্চারণ মলয়ালম ভাষীদের জন্য অত্যন্ত অসম্মানজনক।

ভাষার ওপর দখল থাকা কোনো পেশাদার গায়ককে দিয়ে গানটি গাওয়ানো উচিত ছিল বলেও দাবি করেন অনেকে।

বিতর্ক সত্ত্বেও গানটির সুর ও নির্মাণের প্রশংসা করছেন রজনীকান্তের অনুরাগীরা। সমাজমাধ্যমে মন্তব্য করে এক ভক্ত লিখেছেন, থিয়েটারে তো বিস্ফোরণ হবে!”

অন্য এক অনুরাগী লিখেছেন, সুন্দর ছন্দের গান, অসাধারণ নির্মাণ ও দুর্দান্ত ভিজ্যুয়াল। এটি নিশ্চিতভাবেই ব্লকবাস্টার হতে চলেছে। বড় পর্দায় দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।

‘জেলার ২’ ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার এবং এর সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। অরুণরাজা কামারাজের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নিরঞ্জনা রমন, অপর্ণা হরিহরকুমার ও দীপ্তি সুরেশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]