আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে গত বছর থেকেই নানা আলোচনা চলছে। তাদের

2026-08-20T15:44:35+06:00
2026-08-20T15:44:35+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম 
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে গত বছর থেকেই নানা আলোচনা চলছে। তাদের বিচ্ছেদ নিয়েও প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন।

এরই মধ্যে বুধবার (১৯ আগস্ট) মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আদালতে (ফ্যামিলি কোর্ট) দেখা গেছে সুনীতাকে। তার সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন আহুজা এবং তাদের আইনজীবীও। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে শুরু হয়েছে জল্পনা।

বুধবার দুপুরে (১৯ আগস্ট) বান্দ্রার পারিবারিক আদালত থেকে বেরিয়ে আসতে দেখা যায় সুনীতাকে। পরনে ছিল স্ট্রাইপড শার্ট ও ট্রাউজার্স। আদালত চত্বরের বাইরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন চিত্রসাংবাদিকরা।

সুনীতাকে ঘিরে প্রশ্ন করা হলেও, পরিবারের আদালতে আসার কারণ নিয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি তিনি। বরং নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় পরিস্থিতি সামলে নেন সুনীতা।

তার এই মন্তব্যে উপস্থিত অনেকেই অবাক হন। তবে অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দার বিরুদ্ধে দায়ের করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা।

তার দাবি, দম্পতির মধ্যে কোনও বিচ্ছেদ হচ্ছে না। এই সিদ্ধান্তকে ‘খুশির খবর’ বলেও উল্লেখ করেছেন তিনি।

শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
স্ক্রিন-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেন, ‘সুনীতা জি গোবিন্দার বিরুদ্ধে করা ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে কোনও বিচ্ছেদ হচ্ছে না। সেই সময় তিনি যা বলেছিলেন, তখন হয়তো সেভাবেই অনুভব করেছিলেন। এখন তিনি মামলা তুলে নিয়েছেন। এটা সত্যিই খুশির খবর এবং তার এই সিদ্ধান্ত আমার ভালো লেগেছে।’

এর আগে গোবিন্দর সঙ্গে সুনিতা তার সম্পর্ক এবং অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছিলেন। এমনকি স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই মন্তব্যের পর থেকেই তাদের দাম্পত্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]