মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার মুহাম্মদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২২

2026-08-22T19:29:52+06:00
2026-08-22T19:29:52+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরার মুহাম্মদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মুহাম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কবির হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক জাফরী এবং মুহাম্মদপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]