বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার ১৯ সদস্যের কমিটি নির্বাচিত

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ডেইলি নিউএজের সাংবাদিক ইয়াসমীন রীমাকে সভাপতি এবং দৈনিক দিনকালের সাংবাদিক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি,

2026-08-22T18:11:58+06:00
2026-08-22T18:11:58+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রীমা সভাপতি, শাহাজাদা সাধারণ সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার ১৯ সদস্যের কমিটি নির্বাচিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
ডেইলি নিউএজের সাংবাদিক ইয়াসমীন রীমাকে সভাপতি এবং দৈনিক দিনকালের সাংবাদিক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার গোমতী টাচে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় নির্বাচন কমিশন রীমা-শাহাজাদা প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম ও জামিল আহমেদ খন্দকার উপস্থিত ছিলেন। নতুন কমিটির নাম ঘোষণা হলে উপস্থিত সাংবাদিক ও সদস্যরা করতালির মাধ্যমে তাদের সমর্থন ও অভিনন্দন জানান।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সিটিভি নিউজ ২৪ ডটকমের ওমর ফারুকী তাপস। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহাম্মদ লাভলু।

অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক সংগ্রামের রেজাউল করিম রাসেল। দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দিপু। প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টিভির মাসুদ আলম এবং প্রচার সম্পাদক হয়েছেন নাগরিক টিভির রুবেল মজুমদার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল। আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেগোতির আসিফ মান্না। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইবুল ইসলাম সোহাগ।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকা ও বাসসের দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সমিতির মোট ২৯ জন সদস্যের মধ্যে ২৫ জন সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্য কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় রীমা-শাহাজাদা প্যানেলের ১৯ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক ইয়াসমীন রীমা ২০১৮ সাল থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে সাংবাদিক শাহাজাদা এমরান ২০০৬ সাল থেকে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নতুন মেয়াদেও একই নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকায় সমিতির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]