ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি চক্র। গণমাধ্যমে মিথ্যা ও

2026-08-22T16:57:20+06:00
2026-08-22T17:04:30+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:০৪ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি চক্র। গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃতপক্ষে ওই অসাধু চক্রটি সিটি কর্পোরেশনের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এই অপপ্রচারে নেমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা গেছে, খন্দকার মাহবুব আলম ২০০১ সালের  নভেম্বর অভিবক্ত ঢাকা সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যাবধি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সততার সাথে আইন ও বিদ্যমান বিধিমালা অনুসারে পালন করে আসছেন। 

চাকুরীর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২ অক্টোবর নির্বাহী প্রকৌশলী পদে এবং ২০২০ সালের ২৫ জুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) কর্মরত আছেন। 

চলতি বছরের ১০ মার্চ অফিস আদেশের প্রেক্ষিতে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ এর দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হননি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা খন্দকার মাহবুব আলমের ভুয়সী প্রশংসা করেছেন।

এ বিষয়ে খন্দকার মাহবুব আলম বলেন, গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ হয়েছে তা বিভ্রান্তিকর। তাকে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে নেমেছে। তিনি সাংবাদিকদের প্রকৃত তথ্য সম্বলিত সংবাদ প্রকাশের অনুরোধ জানান।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]