কাজের পরিধি ও গতি বাড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

দেশবার্তা ডেস্ক

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং

2026-08-22T16:13:42+06:00
2026-08-22T16:13:42+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শামা ওবায়েদ
কাজের পরিধি ও গতি বাড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম 
সংগৃহীত ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করতেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ ও দুজন প্রতিমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। ইতিমধ্যে নতুন তিনটি উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বাড়াতে নতুন আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী একটি দল হিসেবে কাজ করা হবে।

অন্য এক প্রশ্নের জবাবে ‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের ভাবাবেগ ও কল্যাণই হবে প্রধান বিবেচ্য বিষয়।

বিএনপির এই সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত সরকার নিজেই নেবে। এ ধরনের যেকোনো নীতিগত সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে আসা সংবাদ দেখে প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]