এক বছরে মার্কিন সামরিক বাহিনীতে সাড়ে ২০ হাজার যৌন নিপীড়নের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে মোট ২০ হাজার ৪৯২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক

2026-08-22T18:01:13+06:00
2026-08-22T18:01:13+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
এক বছরে মার্কিন সামরিক বাহিনীতে সাড়ে ২০ হাজার যৌন নিপীড়নের ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম 
সংগৃহীত ছবি
২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে মোট ২০ হাজার ৪৯২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে পেন্টাগন দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধের হার কমছে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ ধরনের ঘটনা প্রায় ৮ হাজার ৫০০টি কম সংগঠিত হয়েছে।

পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী, এসব অপরাধে যুক্ত থাকা পুরুষ ও নারী উভয় সেনা কর্মকর্তা ও সদস্যের হারই কমেছে। দুই বছরের ব্যবধানে অভিযুক্ত নারী সেনাসদস্যদের হার ২৪.৭ শতাংশ এবং পুরুষ সদস্যদের হার ১৭.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ঘটনা ঘটার পাশাপাশি তা প্রকাশ্যে আসার হারও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সংঘটিত মোট নিপীড়নের ঘটনার বিপরীতে আনুষ্ঠানিকভাবে মাত্র ২৫ শতাংশ অভিযোগ জমা পড়েছিল। ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশে উন্নীত হয়।

ঘটনার শিকার সদস্যদের শারীরিক চিকিৎসা, মানসিক সহায়তা প্রদান এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে দাপ্তরিক অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে পেন্টাগন।

যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে টাটা জানান, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা হচ্ছে যুদ্ধ আদর্শ এবং বাহিনীর প্রস্তুতির মূল ভিত্তি। যৌন নিপীড়ন ও হয়রানি এই মূল্যবোধ ক্ষুণ্ণ করে বাহিনীর আস্থায় আঘাত হানে।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেৃতত্বাধীন প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুরক্ষা, উচ্চ মান বজায় রাখা এবং একটি ঐক্যবদ্ধ, দক্ষ ও সদাপ্রস্তুত বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিবেদন প্রশাসনের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।’ সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]