এক দশকে পাকিস্তানে নারী ধূমপায়ীর হার বেড়েছে ৫৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিপরীত চিত্র দেখা গেছে নারীদের ক্ষেত্রে। এ সময়ে

2026-08-22T15:38:19+06:00
2026-08-22T15:38:19+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
এক দশকে পাকিস্তানে নারী ধূমপায়ীর হার বেড়েছে ৫৭ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম 
পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিপরীত চিত্র দেখা গেছে নারীদের ক্ষেত্রে। এ সময়ে দেশটিতে তামাকসেবী পুরুষের সংখ্যা কমলেও উদ্বেগজনকভাবে বেড়েছে নারী ধূমপায়ীর সংখ্যা।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে নতুন এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে- পাকিস্তানে পুরুষ ধূমপায়ীর হার ২২ দশমিক ২ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এক দশকে পুরুষদের ধূমপানের হার কমেছে প্রায় ২৯ শতাংশ। দীর্ঘদিনের তামাক নিয়ন্ত্রণ নীতি ও সচেতনতামূলক উদ্যোগ এর পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে একই সময়ে নারী ধূমপায়ীর হার ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ শতাংশে। শতাংশের হিসাবে গত ১০ বছরে দেশটিতে নারী ধূমপায়ীর হার প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষকদের মতে, জাতীয়ভাবে সামগ্রিক ধূমপানের হার কমলেও লিঙ্গভিত্তিক এই বৈষম্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে শুধু জাতীয় গড়ের ওপর নির্ভর না করে ধূমপান প্রতিরোধে নারী ও পুরুষকে আলাদাভাবে মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে।

এদিকে তামাক ব্যবহারের এই পরিবর্তনশীল চিত্র তুলে ধরতে ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ চালু করেছে ‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’ নামের একটি ডিজিটাল তথ্য ব্যবস্থা। এতে গত ১০ বছরের দুটি আন্তর্জাতিক তামাক জরিপের উপাত্ত একত্র করে বয়স, লিঙ্গ, পরোক্ষ ধূমপান ও সিগারেটের দামের প্রভাব বিশ্লেষণের সুযোগ রাখা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]