‘স্পিরিট’-এর ১০ শতাংশ লভ্যাংশ চেয়েছিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাডুকোনের সরে যাওয়াকে ঘিরে বিতর্ক ফের তীব্র হয়েছে। এবার পরিচালক সন্দীপের

2026-08-21T17:23:03+06:00
2026-08-21T17:23:03+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘স্পিরিট’-এর ১০ শতাংশ লভ্যাংশ চেয়েছিলেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাডুকোনের সরে যাওয়াকে ঘিরে বিতর্ক ফের তীব্র হয়েছে। এবার পরিচালক সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা সিনেমাটি নিয়ে দীপিকার সঙ্গে আলোচনার বিষয়ে নতুন কিছু তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি।

এর আগে দীপিকার কথিত ‘৮ ঘণ্টার কর্মদিবসের দাবি’ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার প্রণয় দাবি করেছেন, পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশীদারত্ব নিয়েও আলোচনা হয়েছিল।

এক সাক্ষাৎকারে ‘স্পিরিট’ সিনেমায় দীপিকাকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন প্রণয়। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয় ছিল। এর মধ্যে দীপিকার পারিশ্রমিক ও কাজের সময় অন্যতম।

প্রণয় বলেন, ‘কারণ আগেই যা বলা হয়েছে, সেটিই। একটি ছিল পারিশ্রমিক, দ্বিতীয়টি সময়। এর বাইরে আরো কিছু কারণ আছে।’

তার দাবি, দীপিকাকে সিনেমাটিতে নেয়ার বিষয়ে প্রায় ১৮ মাস ধরে আলোচনা করেছিলেন সন্দীপ। শেষ পর্যন্ত দীপিকাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন পরিচালক নিজেই।

প্রণয়ের দাবি, দীপিকার সঙ্গে আলোচনা শুধু অভিনয়ের পারিশ্রমিকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সিনেমার লাভের অংশও চেয়েছিলেন।

প্রণয় বলেন, ‘তিনি সিনেমার লাভের ১০ শতাংশ চেয়েছিলেন। এর পর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেখুন, তিনি যা খুশি চাইতে পারেন। আমরা দিতে রাজি থাকলে দিতে পারি। কিন্তু সিনেমার বাজেটের হিসাবও তো আমাদের মিলিয়ে দেখতে হবে। আমাদের মনে হয়েছে, হিসাবটা মিলছে না। তাই আমরা অন্য বিকল্পের কথা ভাবি। অন্য বিকল্প খুঁজতে শুরু করার পরই তারা সবকিছু ফাঁস করতে শুরু করে।’

তিনি আরো বলেন, ‘আমরা তার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণভাবে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিন্তু তিনি সেগুলো ফাঁস করেছেন। এ কারণেই আমরা বিরক্ত।’

এর আগে ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়াকে ঘিরে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে তিনি সিনেমার শুটিংয়ে ৮ ঘণ্টার কর্মদিবস চেয়েছিলেন—এমন খবর সামনে আসার পর বিতর্ক আরো বাড়ে। পরে দীপিকার জায়গায় তৃপ্তি দিমরিকে নেয়া হয়।

এরপর সিনেমার গল্প এবং এতে কথিত ‘এ-রেটেড অ্যাকশন’ থাকার খবর প্রকাশ্যে এলে বিতর্ক আরো জোরালো হয়।

পরে কারো নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ক্ষোভ প্রকাশ করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি দাবি করেন, এক অভিনেতার সঙ্গে গোপনে আলোচনা করা গল্পের তথ্য প্রকাশ্যে ফাঁস করা হয়েছে।

এরপর তিনি আরো লেখেন, ‘একজন তরুণ অভিনেতাকে হেয় করা এবং আমার গল্প থেকে তাকে সরিয়ে দেয়া—আপনার নারীবাদ কি এটাই শেখায়? একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি আমার কাজের পেছনে বছরের পর বছর পরিশ্রম করি। আমার কাছে চলচ্চিত্র নির্মাণই সবকিছু। আপনি সেটা বোঝেননি। বুঝবেনও না।’

দীপিকা এর আগে তার কাজের পরিবেশ ও কর্মঘণ্টা নিয়ে কথা বলেছেন। তবে ‘স্পিরিট’ থেকে তার সরে যাওয়ার সঙ্গে সম্পর্কিত সব অভিযোগের বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

২০২৫ সালে সিএনবিসি-টিভি১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি নিজের সমস্যাগুলো সাধারণত নীরবে মোকাবেলা করেন এবং কোনো কারণে সেগুলো প্রকাশ্যে চলে এলে সেটি তার পছন্দের পদ্ধতি নয়।

এর আগে ব্রুট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮ ঘণ্টার শিফটের দাবি প্রসঙ্গে দীপিকা বলেন, তিনি মনে করেন না তার এই দাবি অযৌক্তিক।

তার ভাষায়, ‘আমি মনে করি না, আমি যা চাইছি তা একেবারেই অন্যায্য। যারা এই ব্যবস্থায় যথেষ্ট সময় কাজ করেছেন, তারাই বুঝবেন আমরা কী ধরনের পরিস্থিতিতে কাজ করি।’

তিনি আরো বলেন, পুরুষ অভিনেতারাও অনেক বছর ধরে ৮ ঘণ্টার শিফটে কাজ করছেন। কিন্তু তা কখনো শিরোনাম হয়নি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]