‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

‘কালা হিরান’-এর টিজার ১৭ জুলাই প্রকাশ করা হয়। এরপর প্রেস বিজ্ঞপ্তি, প্রচারণামূলক ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ইউটিউব ভিডিও,

2026-08-20T15:40:10+06:00
2026-08-20T15:40:10+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম 
‘কালা হিরান’-এর টিজার ১৭ জুলাই প্রকাশ করা হয়। এরপর প্রেস বিজ্ঞপ্তি, প্রচারণামূলক ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ইউটিউব ভিডিও, পডকাস্টসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিটির প্রচারণা সালমানের চলমান কৃষ্ণসার হরিণ শিকার মামলার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে অভিযোগের পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর ২৭ জুলাই অন্তর্বর্তী আদেশে দিল্লি হাইকোর্ট সিনেমার টিজার ও সংশ্লিষ্ট প্রচারণামূলক উপকরণ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আদালতের ওই আদেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবিটির প্রযোজক অমিত জনি।

আবেদনে বলা হয়েছে, হাইকোর্ট এমন কোনও নির্দিষ্ট কর্মকাণ্ড চিহ্নিত করেনি, যার মাধ্যমে অভিযোগ অনুযায়ী সালমান খানের ব্যক্তিসত্তাকে ব্যবহার বা বাণিজ্যিকভাবে কাজে লাগানো হয়েছে। অথচ সেই টিজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিনেতার এই আইনি দাবি মেনে নেওয়া হলে ব্যক্তিস্বত্বকে ব্যক্তিগত সেন্সরশিপের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। এর ফলে জনপরিচিত যেকোনও ব্যক্তি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা নিয়ে বৈধ শিল্প, সাংবাদিকতা বা ঐতিহাসিক উপস্থাপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ পেতে পারেন।

নির্মাতার আবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিস্বত্বের আড়ালে চলচ্চিত্র নির্মাতার সৃজনশীল স্বাধীনতা দমন করা হলে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, সাংবাদিকতা এবং জনস্বার্থ ও জনপরিসরের বিষয় নিয়ে শিল্পসম্মত উপস্থাপনার ক্ষেত্রে নজিরবিহীন ভীতির পরিবেশ তৈরি হবে।

এদিকে সালমান হাইকোর্টে অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই প্রচারণামূলক উপকরণে তার ব্যক্তিসত্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, দুই মিনিটের টিজারে ‘আয়ান খান’ নামের যে কাল্পনিক চরিত্র দেখানো হয়েছে, সেটি মূলত তাকেই উপস্থাপন করে।

সালমানের দাবি, টিজারে তার অভিনীত ‘দাবাং’ ও ‘সিকান্দার’ সিনেমার পাশাপাশি চলমান কৃষ্ণসার হরিণ শিকার মামলার বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়েছে।

তার আবেদনে বলা হয়, টিজারটির গল্প আদালতকেন্দ্রিক। এতে এক ‘সুপারস্টারের’ বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের বিচারকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, ফরেনসিক তদন্তের ফলাফল এবং সাক্ষীদের হুমকি ও প্রলোভন দেখানোর বিষয়ও তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমাসিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা
সালমানকে সর্বশেষ ‘সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া সৌদি আরবের নির্মিত ‘৭ ডগস’ সিনেমাটিও আগামী ২১ আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা। বর্তমানে তিনি বংশী পেইডিপল্লী ও দিল রাজুর সঙ্গে একটি সিনেমার শুটিং করছেন।

এ ছাড়া অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটিও সালমানের হাতে রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]