অপুর আউটফিট জাদুতে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

কাজের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। কখনো পাহাড়, কখনো সমুদ্র; সুযোগ পেলেই ঘুরে বেড়ান

2026-08-18T15:43:52+06:00
2026-08-18T15:43:52+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
অপুর আউটফিট জাদুতে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম 
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: ফেসবুক
কাজের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। কখনো পাহাড়, কখনো সমুদ্র; সুযোগ পেলেই ঘুরে বেড়ান নানা প্রান্তে। আর সেইসব রোমাঞ্চকর মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

সম্প্রতি সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে কাজের পাশাপাশি পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগের মুহূর্ত তুলে ধরেছিলেন তাঁর টাইমলাইনে। তবে মঙ্গলবার সকালে নেপালে অবস্থানের মাঝেই সমুদ্রসৈকত থেকে তোলা কিছু ছবি প্রকাশ করে চমক দেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে অপুর লুকে প্রাধান্য পেয়েছে ওয়েস্টার্ন ও স্টাইলিশ আবহ। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস ব্লাক ক্যাজুয়াল টপসে প্রায় পুরো ‘ব্ল্যাক কম্পোজিশনে’ হাজির হয়েছেন তিনি। 

হালকা রোদের ছোঁয়ায় খোলা চুল ও সাবলীল হাসিতে তোলা ছবিগুলো মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগী ও নেটিজেনদের। তবে নেপালে কোনো সমুদ্র সৈকত না থাকলেও ছবিগুলো ঠিক কোথায় তোলা, তা স্পষ্ট করেননি অপু।

ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও তোমার দরকার হবে। শুভ সকাল।’

সাত সকালে অপু বিশ্বাসের এই ওয়েস্টার্ন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে উপচে পড়ছে ভক্তদের প্রতিক্রিয়া। ভালোবাসার ইমোজি ও প্রশংসাসূচক বার্তায় ঢালিউড কুইনের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা।

দেশবার্তা/একে




সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]