জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মুদি পাড়ায় প্রায় ১০০ বছরের পুরোনো একটি কালী মন্দিরের প্রবেশগেট ও পূর্বদেয়াল ভেঙে ফেলার

2026-08-16T20:18:56+06:00
2026-08-16T20:18:56+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মুদি পাড়ায় প্রায় ১০০ বছরের পুরোনো একটি কালী মন্দিরের প্রবেশগেট ও পূর্বদেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দিরসংলগ্ন রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণের কাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মন্দিরসংশ্লিষ্টরা। ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগকারী প্রশান্ত কর্মকার জানান, পৌরসভার অভ্যন্তরে থাকা কাঁচা রাস্তাটি পাকা করার জন্য টেন্ডার শেষে বর্তমানে কাজ চলছে। রাস্তার নির্ধারিত প্রস্থ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মন্দিরের প্রবেশগেট ও পূর্বদেয়াল ভেঙে ফেলা হয়েছে বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, কোনো উন্নয়নকাজের বিরোধিতা তাঁরা করছেন না; তবে মন্দিরের মতো পুরোনো ধর্মীয় স্থাপনার অংশ ভাঙার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

সরেজমিনে মন্দিরের পূর্বদিকের দেয়াল ও প্রবেশগেট ভাঙা অবস্থায় দেখা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মন্দিরটি এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ঘটনার খবর পেয়ে জলঢাকার সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এমপি বলেন, তদন্তে যারা জড়িত বলে শনাক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রশান্ত কর্মকার জলঢাকা থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও প্রশাসনের তদন্তের মাধ্যমে মন্দির ভাঙার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং রাস্তা নির্মাণের সঙ্গে এর সম্পর্ক স্পষ্ট হবে বলে আশা করছেন এলাকাবাসী। একই সঙ্গে মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]