হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন চুনারুঘাটের মো. আমির উদ্দিন (৬০)। গত ১১ আগস্ট মিরপুরে আসার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুরে আসার পথে আমির উদ্দিন নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তিনি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ী এলাকার চিচিরকোট (আব্দারাম চরম) গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবি।
এ ঘটনায় তার ছোট ভাই মো. আফতাব উদ্দিন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে নিখোঁজ আমির উদ্দিনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমির উদ্দিনের সন্ধানে পুলিশ কাজ করছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেউ আমির উদ্দিনের সন্ধান পেলে তার ছোট ভাই মো. আফতাব উদ্দিনের মোবাইল নম্বর ০১৭৩১-৯৯৯১৩২০-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ