নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ

2026-08-16T18:56:05+06:00
2026-08-16T18:56:05+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, মাছ সংরক্ষণের কার্যক্রম শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দেশীয় মাছের বংশবিস্তার ও সংরক্ষণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরার কার্যক্রম বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]