যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বিবাদ ও পরবর্তীতে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল ও

2026-08-16T19:21:41+06:00
2026-08-16T19:21:41+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:২১ পিএম 
ভারতে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বিবাদ ও পরবর্তীতে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ভারতের রেল পুলিশ। গত ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, কাজের সূত্রে সুরাট যাচ্ছিলেন এই বাঙালি অভিনেত্রী। তাঁর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের এসি কামরায় উঠে পড়েন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায়। পুলিশ এফআইআরের সূত্রে জানা যায়, সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে এক সহযাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অন্তরা। ওই যাত্রী বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও আরপিএফকে অবহিত করেন।

খবর পেয়ে আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান। অভিযোগ রয়েছে, অভিনেত্রী তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।

পুলিশের দাবি, একপর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে দায়িত্বপ্রাপ্ত আরপিএফ সদস্যদের হুমকি দেন। পরে সেই ব্লেড দিয়ে হামলা চালানো হলে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় অভিনেত্রী নিজেও আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। হামলায় কর্মকর্তা যামিনীকান্তের পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রেনের কামরার দরজা বন্ধ করে দেওয়া হলে জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন অন্তরা। পরবর্তীতে ট্রেনটি ডহানু স্টেশনে পৌঁছালে তাঁকে নামিয়ে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]