ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

মুঠোফোন বর্তমান সময়ের নিত্যসঙ্গী হলেও এর অতিরিক্ত ও ভুল ব্যবহারে যে কতটা বড় মাশুল গুনতে হতে পারে, তারই

2026-08-14T20:32:25+06:00
2026-08-14T20:32:48+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:৩২ পিএম
মুঠোফোন বর্তমান সময়ের নিত্যসঙ্গী হলেও এর অতিরিক্ত ও ভুল ব্যবহারে যে কতটা বড় মাশুল গুনতে হতে পারে, তারই চরম অভিজ্ঞতা শোনালেন দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাকিলা। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার করার কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় ভুগে হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। চিকিৎসায় খরচ হয়েছে প্রায় তিন লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা)।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভ্লগে চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ও অস্ত্রোপচারের পুরো অভিজ্ঞতা তুলে ধরেন শাকিলা। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

নিজের অসাবধানতার কথা স্বীকার করে শাকিলা জানান, তিনি প্রায়ই বিছানায় একপাশে কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলতেন। কখনো কখনো টানা চার ঘণ্টাও একই ভঙ্গিতে শুয়ে থাকতেন। কেবল চা বা কফি পানের বিরতি ছাড়া পুরো সময়টাই কাটত গেম খেলায়। গেম খেলার পাশাপাশি ঘণ্টার পর ঘণ্টা রিলস ও ভিডিও দেখতেন। দীর্ঘদিনের এই বাজে অভ্যাসে তাঁর ঘাড়ে মারাত্মক জটিলতা তৈরি হয় এবং ব্যথা তীব্র রূপ নিলে চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁর ঘাড়ের একটি অংশ থেকে তরল পদার্থ বের হয়ে যাওয়ায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। অস্ত্রোপচার চলাকালীন ঘাড়ে টাইটানিয়ামের স্ক্রু বসাতে হয়েছে। অস্ত্রোপচারের পর খাবার খাওয়া বা বিছানা থেকে ওঠার মতো স্বাভাবিক কাজের জন্যও অন্যের সাহায্য নিতে হয়েছে এবং ঘাড় স্থির রাখতে সারাক্ষণ ‘নেক কলার’ পরে থাকতে হচ্ছে।

নিজের এই অভিজ্ঞতা থেকে ভক্ত ও দর্শকদের সতর্ক করে শাকিলা বলেন, ফোন অবশ্যই দরকারি জিনিস, তবে অপ্রয়োজনীয় কাজে এতে সময় নষ্ট করা একদমই উচিত নয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি নজর রাখার অনুরোধ জানান তিনি।

নিজের স্বভাবজাত রসিকতার ছলে এই অভিনেত্রী বলেন, "ফোন শুধু কাজের প্রয়োজনে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় ভিডিও দেখবেন না-এমনকি আমার ভিডিও-ও নয়! তা না হলে একদিকে যেমন তিন লাখ রুপি পকেট থেকে যাবে, অন্যদিকে সহ্য করতে হবে অসহ্য যন্ত্রণা।"

কে এই শাকিলা?

চেন্নাইয়ে বেড়ে ওঠা শাকিলা নব্বইয়ের দশকে চলচ্চিত্রে পা রাখেন। ১৯৯৫ সালে তামিল চলচ্চিত্র ‘প্লে গার্লস’-এ অভিনেত্রী সিল্ক স্মিতার সঙ্গে অভিনয় করে তাঁর আত্মপ্রকাশ। তবে ২০০০ সালের ব্লকবাস্টার মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’ তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। একসময় তাঁর সিনেমাগুলো হিন্দি, নেপালি, চীনা ও সিংহলি ভাষাতেও অনূদিত হয়ে বিভিন্ন দেশে মুক্তি পেত।

২০০২ সালে বি-গ্রেড সিনেমা থেকে সরে এসে তিনি মূলধারার চলচ্চিত্রে মনোনিবেশ করেন। পরবর্তীতে মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। 

২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্স এডুকেশন’ এর প্রচারণামূলক বিশেষ কনটেন্টেও দেখা গিয়েছিল তাঁকে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]