আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

করদাতাদের আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র (পিএসআর) এবং টিআইএনসংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাই প্রক্রিয়ায় নতুন ও কঠোর নির্দেশনা জারি

2026-08-14T20:45:39+06:00
2026-08-14T20:45:39+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সেবা পাওয়ার আগেই পিএসআর অনলাইন যাচাইয়ের নির্দেশ
আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম 
ফাইল ছবি
করদাতাদের আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র (পিএসআর) এবং টিআইএনসংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাই প্রক্রিয়ায় নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বিভিন্ন সেবা পাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইনে কাগজপত্র যাচাই নিশ্চিত করতে হবে। জালিয়াতি রোধ ও কর ব্যবস্থা জোরদারে প্রতিটি কর অঞ্চলে বিশেষ পরিবীক্ষণ (মনিটরিং) টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এনবিআর থেকে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলের পরিদর্শন রেঞ্জ-১ এর কর্মকর্তাকে আহ্বায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পরিবীক্ষণ টিম গঠন করতে হবে। সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান উৎসে কর কর্তন ও পিএসআর যাচাইয়ের দায়িত্ব পালন করলে, এই টিমই তা তদারকি করবে।

সেবা দেওয়ার আগেই অনলাইনে পিএসআর যাচাই

এনবিআরের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সেবাগ্রহীতাকে সেবা হস্তান্তরের আগেই তাঁর সর্বশেষ কর বছরের পিএসআর অনলাইনে এনবিআরের ‘ই-ট্যাক্স’ ব্যবস্থার মাধ্যমে সত্যতা যাচাই করে নিতে হবে। একইভাবে টিআইএন সনদের সঠিকতা এনবিআরের নির্দিষ্ট ওয়েবসাইট বা বারকোড স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করা বাধ্যবাধকতা করা হয়েছে। ফলে কেবল কাগজে জমা দেওয়া সনদ আর গ্রহণযোগ্য হবে না।

মাসে মাসে রিপোর্ট ও প্রচার

অর্থবছরের শুরুতেই আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারাসহ সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে সেবা প্রদানকারী কর্তৃপক্ষগুলোকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরকে সহযোগিতা না করলে ধারা ৩১৮ অনুযায়ী দণ্ড এবং নির্দেশনা অমান্য করলে ধারা ২৬৪ অনুযায়ী জরিমানার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। 

এছাড়া, তদারকি সচল রাখতে সেবা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রতি মাসে তথ্য সংগ্রহ করে মাসের প্রথম তিন কার্যদিবসের মধ্যে এনবিআরের ‘কর জরিপ ও পরিদর্শন শাখায়’ প্রতিবেদন পাঠাতে হবে।

প্রতিষ্ঠানপর্যায়ে যাচাই ও না দিলে বাড়তি কর

ব্যক্তিশ্রেণির করদাতার পাশাপাশি কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ ও ট্রাস্টের মতো প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রেও উৎসে কর কর্তনের সময় পিএসআর ও টিআইএন যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

আইনের ১৪২ ধারা স্মরণ করিয়ে দিয়ে এনবিআর জানায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেবা গ্রহণের সময় পিএসআর জমা দিতে ব্যর্থ হলে, নির্ধারিত উৎসে করের হারের অতিরিক্ত ৫০ শতাংশ হারে কর কেটে নেওয়া হবে।

তবে নির্দেশনায় পরিষ্কার করা হয়েছে, কোনো কর্মকর্তা নিজ এখতিয়ারের বাইরে গিয়ে কোনো পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এনবিআরের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে ভুয়া টিআইএন বা পিএসআর দেখিয়ে সেবা নেওয়ার সুযোগ বন্ধ হবে এবং রিটার্ন দাখিলের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]