নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

2026-08-14T17:02:11+06:00
2026-08-14T17:02:11+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রেরিত এই রেমিট্যান্সের ৮৬.২৭ শতাংশ বা ২৪৬ কোটি ৬৪ লাখ ডলার এসেছে মাত্র ১০টি দেশ থেকে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজার সৌদি আরব রেমিট্যান্স পাঠানোর শীর্ষে অবস্থান ধরে রেখেছে। দেশটি থেকে এককভাবে সর্বোচ্চ ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এসেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া ২৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার নিয়ে রেমিট্যান্স পাওয়ার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫.৫৫ কোটি ডলার, ইতালি থেকে ২০.৩১ কোটি ডলার, মালয়েশিয়া থেকে ২০.১৩ কোটি ডলার, কুয়েত থেকে ১৪.৮৭ কোটি ডলার, ওমান থেকে ১৪.১৯ কোটি ডলার, সিঙ্গাপুর থেকে ১৩.৬৯ কোটি ডলার এবং কাতার থেকে ১২.১৫ কোটি ডলার এসেছে।

এদিকে মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকেও প্রবাসী আয়ের ভালো সাড়া মিলছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি থেকে ২০.৩১ কোটি ডলার ছাড়া ফ্রান্স থেকে ৪.০৬ কোটি, পর্তুগাল থেকে ১.৮১ কোটি, গ্রিস থেকে ১.৭৪ কোটি, স্পেন থেকে ১.২২ কোটি এবং জার্মানি থেকে ১.১৮ কোটি মার্কিন ডলার এসেছে।

অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ৩.৬৫ কোটি, জর্দান থেকে ৩.৫৩ কোটি, দক্ষিণ কোরিয়া থেকে ২.৭১ কোটি, অস্ট্রেলিয়া থেকে ২.১৩ কোটি এবং কানাডা থেকে ১.৭০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। শীর্ষ ১০টি দেশ বাদে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে মোট এসেছে ৩৯ কোটি ২২ লাখ ৮০ হাজার ডলার।

ব্যাংক খাতের কর্মকর্তারা জানান, বৈধ বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা বাড়ানো এবং লেনদেন প্রক্রিয়া সহজ করার ফলে অর্থবছরের শুরুতেই এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী গতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সার্বিক অর্থনীতিকে শক্ত ভিত দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]