শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব

বিনোদন ডেস্ক

বিনোদন

আট থেকে আশি- সবার পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাচ্ছে বলে বেশ কয়েক দিন ধরে

2026-08-14T20:12:06+06:00
2026-08-14T20:12:06+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম 
আট থেকে আশি- সবার পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাচ্ছে বলে বেশ কয়েক দিন ধরে চাউর হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’-এ প্রচারিত জনপ্রিয় এই কার্টুন সিরিজটি বন্ধের খবরে হতাশ হয়ে পড়েছিলেন এর অগুণতি ভক্ত। 

তবে দর্শকদের সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ তো হচ্ছেই না, বরং ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন পর্ব নিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় এই চরিত্রটি।

শুক্রবার সনি আট তাদের অফিসিয়াল পেজে একটি কৌশলী প্রোমোশনাল পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করে। 

গোপাল ভাঁড়ের হাসিখুশি ছবি সংবলিত কয়েকটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভাঁড়-এর নতুন পর্ব আসছে ১৫ই আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’

পরবর্তীতে প্রকাশ করা একটি প্রোমোশনাল ভিডিওতে ভারতীয় স্বাধীনতা দিবসের থিম ফুটিয়ে তুলে চ্যানেলটি জানায়, স্বাধীনতা দিবসে দেশপ্রেমে মজে গোপাল বুদ্ধির প্যাঁচে শত্রুদের কুপোকাত করবে। শনিবার সকাল ১১টা থেকে টানা ৬ ঘণ্টা প্রচারিত হবে গোপাল ভাঁড়ের এই নতুন পর্বগুলো।

সনি আটের এই ঘোষণার পর এটি স্পষ্ট হয়ে গেছে যে গোপাল ভাঁড় বন্ধ হয়ে যাওয়ার খবরটি কেবলই ভিত্তিহীন গুঞ্জন ছিল। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়ানো এই খবরে যেসব দর্শক বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, সনি আটের এই চমকপ্রদ ঘোষণায় তাঁদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]