৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে অবসরে পাঠালো সরকার

দেশবার্তা ডেস্ক

জাতীয়

৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা

2026-08-14T16:08:36+06:00
2026-08-14T16:08:36+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে অবসরে পাঠালো সরকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম 
ফাইল ছবি
৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকে চাকরি থেকে  অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

৪৯ পুলিশ পরিদর্শকে অবসরে পাঠানর প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এছাড়া বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠানোর তথ্য জানিয়েছে সরকার। 

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন র‍্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২ এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]