১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

দেশবার্তা ডেস্ক

জাতীয়

১৫ আগস্ট (শনিবার) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে

2026-08-14T20:04:49+06:00
2026-08-14T20:04:49+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মেট্রো স্টেশন, প্রবেশপথ ও জনসমাগমস্থলে কঠোর নজরদারি
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির
নামছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ও ড্রোন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
১৫ আগস্ট (শনিবার) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ৯ ধাপের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ঢাকাকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। ডিএমপি গৃহীত ৯টি প্রধান নিরাপত্তা পদক্ষেপ হলো:

১. পিকেট ও চেকপোস্ট: রাজধানীজুড়ে বিশেষ পিকেট ডিউটি ও তল্লাশি কার্যক্রম চালু থাকবে।

২. প্রবেশপথে কড়াকড়ি: ঢাকা মহানগরের প্রতিটি প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

৩. বিশেষায়িত টিম মোতায়েন: গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মাঠে সক্রিয় থাকবে।

৪. সুইপিং কার্যক্রম: গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সোয়াট (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (ক্যানাইন) স্কোয়াড দিয়ে সুইপিং চালানো হবে।

৫. সিসিটিভি ও ড্রোন নজরদারি: কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

৬. গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল: সাদা পোশাকে সিটিএসবি ও আইএডি সদস্যরা তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।

৭. কুইক রেসপন্স টিম: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হয়েছে।

৮. গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স: মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট এবং শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

৯. উচ্চপর্যায়ের তদারকি: ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]