বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন

2026-08-14T20:36:24+06:00
2026-08-14T20:36:24+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে। আমার চেষ্টা সেখানেই।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।’

অনুষ্ঠানে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে জেলার শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]