শ্রীপুরে ৫ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় পাঁচ শতাধিক গাছের

2026-08-14T16:28:13+06:00
2026-08-14T16:28:13+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে ৫ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে লোহাগাছ সাতরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. রাসেল সরকার।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় লোহাগাছ সাতরাস্তা এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও পরিবেশ সচেতন ব্যক্তি এবং এলাকাবাসী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছফর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম সরকার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলামসহ নাজমুল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. রাসেল সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে পাঁচ শতাধিক গাছ রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় আরও বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া বলেন, রাস্তার পাশে ও খালি জায়গায় গাছ লাগানো হলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশেরও ইতিবাচক উন্নয়ন হবে। তবে গাছগুলো টিকিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও নজরদারি নিশ্চিত করা জরুরি।

আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিক বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে শ্রীপুর পৌর এলাকায় সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]