বাহুবল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়াকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাহুবল মডেল থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর মো. তারা মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাঁকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে প্রকাশ্যে দেখা যায়। পরে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকতার মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ