তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আটজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। পাশাপাশি

2026-08-14T19:00:06+06:00
2026-08-14T19:00:06+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সীতাকুণ্ডে ৮ শ্রমিকের মৃত্যু
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
মালিকপক্ষের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আটজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। পাশাপাশি নিহতদের পরিবার ও আহত শ্রমিকদের পাশে সরকার থাকবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার। ইতিমধ্যে মালিক পক্ষ ১০ লাখ টাকা করে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার একটি তদন্ত কমিটি গঠন করছে। কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তে মালিক পক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে অংশ নিয়ে যৌথভাবে কাজ করছে। চমেক হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে সকাল আনুমানিক ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায় একে একে আটজন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চমেক হাসপাতাল ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহত আটজনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন—সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আব্দুল আমীল রানা।

এদিকে শিল্প খাতের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজভাঙা শিল্পের সংগঠন ‘বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন’ (বিএসবিআরএ) এর সভাপতি মোহাম্মদ মহসিন।

অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার বিষয়ে ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতদের পরিবারকে সরকারি বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া ছাড়া সার্বিক সহযোগিতা করা হবে এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ইয়ার্ড কর্তৃপক্ষ বহন করবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]