নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হবে ‘পেপার টাইগার’ দিয়ে

বিনোদন ডেস্ক

বিনোদন

নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের ৬৪তম আসরের মূল লাইনআপ ঘোষণা করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে

2026-08-14T17:11:06+06:00
2026-08-14T17:15:22+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হবে ‘পেপার টাইগার’ দিয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:১৫ পিএম
নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের ৬৪তম আসরের মূল লাইনআপ ঘোষণা করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে আলোচিত ও পুরস্কারজয়ী বেশ কয়েকটি সিনেমা। সব মিলিয়ে এবারের মূল বিভাগে নির্বাচিত হয়েছে ৩২টি চলচ্চিত্র।

কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী আন্দ্রে জিয়াজিন্তসেভের ‘মিনোটর’ রয়েছে নিউইয়র্কের মূল আয়োজনে। সঙ্গে আছে সেরা পরিচালক পাভেল পাবলিকভস্কির ‘ফাদারল্যান্ড’ এবং সেরা অভিনেত্রী পুরস্কারজয়ী রিয়ুসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’। সেরা চিত্রনাট্যের পুরস্কার পাওয়া ইমানুয়েল মার পরিচালিত ‘আ ম্যান অব হিজ টাইম’ এবং জুরি পুরস্কারজয়ী ভালেস্কা গ্রিজেবার ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-ও থাকছে এ উৎসবে।

মূল প্রতিযোগিতার আরও কয়েকটি আলোচিত সিনেমা এবার নিউইয়র্কের দর্শকদের সামনে আসছে। এর মধ্যে রয়েছে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ এবং আমেরিকান নির্মাতা আইরা স্যাক্সের ‘দ্য ম্যান আই লাভ’। কান-এর মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া এই সিনেমাগুলো নিউইয়র্কের উৎসবেও তৈরি করবে বাড়তি আগ্রহ।

কানের সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকের ৬৫তম আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার গ্র্যান্ড প্রাইজজয়ী ফরাসি নির্মাতা মারিন এতলোঁর ‘লা গ্রাদিভা’ও জায়গা করে নিয়েছে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া কান-এর ৫৮তম ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত নাইজেরিয়ার দুই ভাই অ্যারি এজিরি ও চুকো এজিরির ‘ক্লারিসা’ও থাকছে।

এবারের নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে কান-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’। কেন্দ্রীয় প্রদর্শনী বা সেন্টারপিস হিসেবে থাকছে অ্যাভা ডুভার্নের ‘ফোর্টিন্থ’। আর সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে টনি গিলরয়ের ‘বিহিমোথ!’

বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ারজয়ী জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার অভিনীত ‘রোজ’-এর নিউইয়র্ক প্রিমিয়ারও হবে এবারের উৎসবে। পাশাপাশি প্রদর্শিত হবে মাইক লেই পরিচালিত ‘টেন্ডার লাভিং কেয়ার’ এবং ক্রিস রক পরিচালিত ‘মিস্টি গ্রিন’।

উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হারলেম’। ১৯৭২ সালে কিংবদন্তি নির্মাতা উইলিয়াম গ্রিভসের ধারণ করা ফুটেজ থেকে তাঁর ছেলে ডেভিড গ্রিভস সম্পন্ন করেছেন প্রামাণ্যচিত্রটি।

এদিকে, উৎসবের স্পটলাইট গালা বিভাগে বিশ্ব প্রিমিয়ার হবে ‘গডজিলাস মাইনাস জিরো’র। ফলে কান ও বার্লিনের আলোচিত সিনেমার পাশাপাশি নতুন ও বৈচিত্র্যময় বেশ কিছু কাজ নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

নিউইয়র্কের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে ৬৪তম নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]