শিক্ষার্থী অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ ও উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং

2026-08-13T17:58:12+06:00
2026-08-13T17:58:12+06:00
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
শিক্ষার্থী অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ ও উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে। এ অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের সুযোগ পাবেন।

প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত, কার্যকর ও গ্রাহকবান্ধব করতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমাতে, শিক্ষা অর্থায়নের সুযোগ সম্প্রসারণে এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]