সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

সিলেট অফিস

সারাদেশ

সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল

2026-08-13T18:55:26+06:00
2026-08-13T18:55:26+06:00
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।

বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন, নগরীর মানুষকে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাক্কলিত সূচি না মেনে ঘনঘন লোডশেডিং করায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে সুরমা বয়েজ ক্লাব স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে শেষে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনালয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]