গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের নৌকাডুবিতে নিখোঁজ ১

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার

2026-08-13T18:20:35+06:00
2026-08-13T18:20:35+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের নৌকাডুবিতে নিখোঁজ ১
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মোজাম্মেল হক তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পরিবার নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন মোজাম্মেল হক। নদীভাঙনের কারণে পরে তিনি পরিবারসহ বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে যান।

বৃহস্পতিবার সকালে পুরোনো বসতভিটা দেখতে পরিবারের আরও চার সদস্যকে নিয়ে একটি ছোট নৌকা ভাড়া করে চর কাতলামারীর উদ্দেশে রওনা হন তিনি। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি পৌঁছালে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক তারা মিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দুপুরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, "নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় ছোট নৌকায় নদী পারাপার না করাই নিরাপদ ছিল। তীব্র স্রোত ও নদীর গভীরতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হচ্ছে।"

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, "আরও সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতে পারত। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]