‘প্রকৃতিকে সাজাবো সবুজে, দূষণ তাড়াবো সহজে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় পর্যায়ে বুধবার (১২ আগস্ট) হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে দুপুর ১২টায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে এবং আহরাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, বাপা জেলা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল, সিনিয়র সাংবাদিক শোয়েব চৌধুরী, ধরা'র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর চন্দ্র দে, শিক্ষক জহিরুল ইসলাম, শিক্ষিকা তাহমিনা আক্তার, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম এবং ‘গাছমামা’খ্যাত রায়হান মিয়া।
বক্তারা স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযানের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি/আরএইচ