বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমি

2026-08-13T19:28:27+06:00
2026-08-13T19:28:27+06:00
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

কুদ্দুস শেখ জানান, তার মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলের মাধ্যমে ক্রয় করা ১ একর ৮৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের আদেশ তার মায়ের পক্ষে থাকার পরও প্রতিপক্ষরা তা মানছেন না বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, জমিতে গেলে প্রতিপক্ষরা তাকে ভয়ভীতি দেখান এবং জমির গাছ কাটতেও বাধা দেন। আদালতের আদেশের কথা জানালে তাকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় এর আগে ফকিরহাট থানায় জিআর ১০১/২৪ নম্বর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কুদ্দুস শেখ আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ওই সময় তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা দেওয়া হয় এবং তিনি কারাভোগ করেন বলে দাবি করেন। একই সময়ে স্থানীয় প্রভাবশালী ফকিরহাট উপজেলা সাবেক চেয়ারম্যান দাশের নেতৃত্বে বিভিন্ন সম্পদ দখল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুদ্দুস শেখ বলেন, বর্তমানে তার মায়ের নামে থাকা সম্পত্তি নিয়েও একই ধরনের চাপ ও হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]