নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, স্কুলে বসার বেঞ্চ এবং হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নওগাঁ সদর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং স্কুলে বসার বেঞ্চ বিতরণ করা হয়। পাশাপাশি তিনটি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ মো. জাহিদুল ইসলাম ধলু।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ।
সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ৬টি স্কুলে ৬৯ জোড়া নতুন বসার বেঞ্চ দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বোয়ালিয়া, চণ্ডীপুর ও শৈলগাছী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় "দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি" গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ