বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা

চট্টগ্রাম অফিস

অর্থ-বাণিজ্য

চট্টগ্রাম বন্দর চ্যানেলকে চরম ঝুঁকিতে ফেলার অভিযোগে বিদেশি কনটেইনার জাহাজ ‘সিএসসি ইউরেনাস’ (এমভি সিএনসি ইউরেনাস)-এর মাস্টার ও শিপিং

2026-08-11T17:28:07+06:00
2026-08-11T17:28:07+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দর চ্যানেলকে চরম ঝুঁকিতে ফেলার অভিযোগে বিদেশি কনটেইনার জাহাজ ‘সিএসসি ইউরেনাস’ (এমভি সিএনসি ইউরেনাস)-এর মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। কারিগরি ত্রুটির তথ্য গোপন রেখে বন্দর চ্যানেল ও সার্বিক নৌ-নিরাপত্তাকে মারাত্মক দুর্ঘটনার মুখে ঠেলে দেওয়ায় এ শাস্তি দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট) বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম শিপিং এজেন্ট এপিএলসহ সংশ্লিষ্টদের ওপর এ জরিমানার আদেশ জারি করেন।

বন্দর সূত্রে জানা গেছে, চীনের শিকো বন্দর থেকে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী ‘সিএসসি ইউরেনাস’ জাহাজটি গত ২ আগস্ট বহির্নোঙরে পৌঁছায়। পরদিন ৩ আগস্ট জেটিতে ভেড়ানোর সময় কর্ণফুলী চ্যানেলে জাহাজটির স্টিয়ারিং বিকল হয়ে পড়ে এবং স্রোতের টানে চরে আটকে যায়। পরবর্তীতে কারিগরি ত্রুটি না সারিয়ে এবং তথ্য গোপন রেখে ৫ আগস্ট আবারও জাহাজটি জেটিতে নেওয়ার চেষ্টা চালানো হয়। তবে বন্দরের পাইলটরা তা ধরে ফেলেন। ১৭০ মিটার দীর্ঘ এই জাহাজটিতে ১ হাজার ২৮২ একক কনটেইনার ছিল।

পরবর্তীতে সিঙ্গাপুর থেকে প্রকৌশলী এনে কারিগরি ত্রুটি মেরামতের পর শনিবার জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। পুরো বন্দর অচল হওয়ার মতো ঝুঁকি তৈরির প্রমাণ মেলায় নৌ-বাণিজ্য অধিদপ্তর জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে আটক ঘোষণা করে এবং বন্দর কর্তৃপক্ষ এই জরিমানা আরোপ করে।

জরিমানার আদেশের কথা স্বীকার করে এপিএল বাংলাদেশের হেড অব অপারেশন এনামুল হক টিটু জানান, বন্দরের জরিমানা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে জাহাজে থাকা প্রায় ১ হাজার ৩০০ একক রপ্তানি কনটেইনার লোড করার অনুমতি চেয়েছেন তারা।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘দেশের প্রধান অর্থনৈতিক লাইফলাইন সুরক্ষায় এটি একটি বড় দৃষ্টান্ত। ভবিষ্যতে যেন কেউ এভাবে তথ্য গোপন করে পুরো বন্দরকে ঝুঁকিতে না ফেলে- এটি তার জন্য স্পষ্ট বার্তা।’

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর
তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুতে বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা
প্রধানমন্ত্রীকে দুটি ভিন্ন উপলক্ষে সফরের আমন্ত্রণ জানাল ভারত

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে বিএনপির তৃণমূলে তারেক রহমান যে বার্তা দিয়ে গেলেন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]