ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতা ও ফটোসাংবাদিক আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলার প্রতিবাদে

2026-08-10T14:58:43+06:00
2026-08-10T14:58:43+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
স্বেচ্ছাসেবক দল নেতা ও ফটোসাংবাদিক আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১০ আগস্ট) রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী বলেন, “আমাদের দলীয় সহযোদ্ধা ও সাংবাদিক আবির হোসেন রাজপথের একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তাঁর ও তাঁর পরিবারের ওপর এবং সাংবাদিক সম্রাটের ওপর এমন বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জাতীয়তাবাদী শক্তির ওপর অপশক্তির আঘাত। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আরেক যুগ্ম আহ্বায়ক জিতু বলেন, “দিবালোকে আমাদের দলীয় সহযোদ্ধা আবির ও তাঁর পরিবারকে কুপিয়ে জখম করার পরও চিহ্নিত আসামিরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়?” তিনি অবিলম্বে অভিযুক্ত হীরা ও হেলালসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল বলেন, আবির ও সম্রাটের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জবাব দেওয়া হবে।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কর্মসূচির সঞ্চালক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহম্মেদ রেন্টু বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে রাজশাহীজুড়ে বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুজন ও সজিব, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহানাজ খুরশিদ রিজভী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান রুবেল, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হানুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহন আলীসহ অনেকে অংশ নেন।

এ ছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং আবির হোসেনের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হীরা ও হেলালকে প্রধান আসামি করে শাহমখদুম থানায় মামলা করা হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে কর্মসূচিতে অভিযোগ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]