শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের প্রতি আহ্বান বাংলাদেশের

দেশবার্তা ডেস্ক

জাতীয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের

2026-08-10T15:18:20+06:00
2026-08-10T15:18:20+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের প্রতি আহ্বান বাংলাদেশের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম 
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাতে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানান প্রেস উইংয়ের এক কর্মকর্তা।

সাক্ষাতে তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আর ত্রিবেদী ঢাকায় তার প্রথম দুই মাসের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]