রাজধানীর খিলগাঁওয়ে পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গত ৪ আগস্ট খিলগাঁও চৌধুরীপাড়ায় (শহীদ বাকী রোড) -এ আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অব.) ও পিউরো ফুডস লিমিটেডের পরিচালক মো. আব্দুল বাতেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন উদ দৌলা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারি দেশের ভোক্তা সাধারণের জন্য সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘খাদ্যের কোয়ালিটি অক্ষুণ্ন রাখতে আমরা কখনোই কোনো প্রকার কম্প্রোমাইজ করিনি এবং ভবিষ্যতেও করব না। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, আজকে যার ১৬তম আউটলেটের শুভ উদ্বোধন করা হলো। রাজধানীতে এই ধরনের আরও বেশ কিছু আউটলেট স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস অপারেশন) মো. মিজানুর রহমান তালুকদার এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জুলাই গুলশান অ্যাভিনিউয়ের রূপায়ণ গোল্ডেন এজ টাওয়ারে (শপ নম্বর-১৭, নিচতলা) পিউরো ফুডস লিমিটেডের পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির প্রথম আউটলেট চালু করা হয়।
এরপর উত্তরা ১ নম্বর সেক্টর, গরীবে নেওয়াজ সেক্টর ১১, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজা, তাজমহল রোড মোহাম্মদপুর, লেক সিটি কনকর্ড খিলক্ষেত, গুলশান ১ নম্বরের ইসলাম ম্যানসন, বনানীর নাভানা রওশন সায়েদ প্লাজা, মিরপুরের পল্লবী, শ্যাওড়াপাড়া, বনশ্রী, হাতিরপুল ও বনানীর ওয়ার্ল্ড বিজনেস সেন্টারসহ বিভিন্ন স্থানে পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৫টি আউটলেট স্থাপন করা হয়।
দেশবার্তা/আরএইচ