ময়মনসিংহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে দিনব্যাপী কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহে নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারীদের ভূমিকা বিষয়ে দিনব্যাপী কর্মশালা

2026-08-08T19:18:34+06:00
2026-08-08T19:18:34+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে দিনব্যাপী কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহে নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারীদের ভূমিকা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. শামসাদ জাহান শিরাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপনের পর বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করেন ডা. মো. নাজিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]