ভোলায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ভোলা প্রতিনিধি

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে ভোলায় জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী

2026-08-08T17:31:08+06:00
2026-08-08T17:31:08+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ভোলায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে ভোলায় জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ভোলা জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ লাইন্সে বৃক্ষরোপণের পর কর্মসূচি জেলাজুড়ে ছড়িয়ে দিতে ভোলার সব থানায় বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও একটি সুস্থ-সুন্দর পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভোলা জেলা পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পরিবেশ রক্ষায়ও সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]