গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিকার চেয়ে দুই মন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছে

2026-08-08T19:21:24+06:00
2026-08-08T19:21:24+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিকার চেয়ে দুই মন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ পরিস্থিতিতে শিল্পকারখানাগুলোকে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা দেওয়ার জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে পৃথক চিঠি দিয়েছেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

শনিবার (৮ আগস্ট) দুই মন্ত্রীকে এসব চিঠি দেওয়া হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে দেওয়া চিঠিতে শিল্পকারখানার আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ব্যাংকঋণের সুদ মওকুফ এবং তিন মাসের কিস্তি পরিশোধ স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে চেম্বার সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সীমাহীন বিঘ্নের কারণে রপ্তানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে অথবা অলিখিত লে-অফে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও বিঘ্নের কারণে দেশের প্রায় সব শিল্পকারখানাই উৎপাদন ব্যাহত হয়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি ও বিক্রিও মারাত্মকভাবে কমে গেছে, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ফলে শিল্পোদ্যোক্তাদের পণ্যের উৎপাদন খরচ তোলার পাশাপাশি কর্মীদের বেতন-ভাতা, ব্যাংকঋণের সুদ, ইউটিলিটি বিল ও দৈনন্দিন ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে। আগামী কয়েক মাসও এ পরিস্থিতির প্রভাব শিল্পোদ্যোক্তাদের বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে ৯০ দিনের অবকাশ চায় চেম্বার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেওয়া চিঠিতে শিল্পকারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে বর্তমানে কোনো শিল্পকারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং বিল পরিশোধে ৯০ দিনের অবকাশ দেওয়ার অনুরোধ জানিয়েছে চিটাগং চেম্বার।

চিঠিতে মাসিক ভিত্তিতে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের বর্তমান নিয়ম সাময়িকভাবে শিথিল করে কোনো ধরনের জরিমানা ছাড়া বিল পরিশোধের জন্য ৯০ দিনের একটি বিলম্বকাল (Moratorium) অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে।

চেম্বার সভাপতি চিঠির শুরুতে সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের সমন্বিত ও কার্যকর পদক্ষেপের কারণে বাংলাদেশ তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে দ্রুত উত্তরণে সক্ষম হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে বা অলিখিত লে-অফে যেতে বাধ্য হয়েছে।

চিঠিতে বলা হয়, শিল্পোদ্যোক্তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে সৃষ্ট এই অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বর্তমানে কোনো কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং অন্তত আগামী ছয় মাস কোনো ধরনের জরিমানা ছাড়াই বিল পরিশোধের জন্য ৯০ দিনের বিলম্বকাল (Moratorium) অনুমোদন করা হলে তা শিল্পোৎপাদন অব্যাহত রাখতে সহায়ক হবে।

চিটাগং চেম্বারের মতে, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং শিল্পকারখানার আর্থিক চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দেশের শিল্প ও বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]