লিওনেল মেসির বাবা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

খেলা

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন।আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবায়ে’ এর বরাতে জানা

2026-08-08T18:25:02+06:00
2026-08-08T18:25:02+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
লিওনেল মেসির বাবা মারা গেছেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
সংগৃহীত ছবি
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। 

আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবায়ে’ এর বরাতে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোসারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

লিওনেল মেসির ফুটবল মহাতারকা হয়ে ওঠার পুরো যাত্রায় হোর্হে মেসির ভূমিকা ছিল অসামান্য। তিনি কেবল বাবা ছিলেন না, ছিলেন ছেলের প্রথম শিক্ষক, পেশাদার জীবনের একমাত্র এজেন্ট ও ক্যারিয়ারের মূল অভিভাবক। 

শৈশবে মেসির শারীরিক বৃদ্ধির জটিল চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থা করা থেকে শুরু করে স্পেনের বার্সেলোনায় ক্যারিয়ারের ভীত গড়ে তোলা- প্রতিটি মোড়ে ছেলের প্রধান শক্তি হয়ে পাশে ছিলেন হোর্হে।

নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলের কঠিন দিনে তরুণ মেসিকে যেমন তিনি আগলে রেখেছিলেন, তেমনি মাঠের বাইরের ক্লাবের চুক্তি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও মূল ভূমিকা পালন করেছেন। দশকের পর দশক ধরে অভিভাবক, পরামর্শক ও এজেন্টের এই দ্বৈত ভূমিকা পালন করা মানুষটির প্রয়াণ মেসির ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এক অপূরণীয় ক্ষতি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]