আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, আমরা মেসিকে এখনই অবসরের দিকে ঠেলে দিতে পারি না। আর্জেন্টাইন টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তাপিয়া বলেন, এটা সম্পূর্ণ ও ব্যক্তিগতভাবে তার নিজের সিদ্ধান্ত। ওকে স্বস্তিতে থাকতে দিতে হবে। ২০২২ সালেও আমরা জানতাম না, ২০২৬ সালে ও খেলবে কি না। তখন ও বলেছিল, এক ম্যাচ এক ম্যাচ করে ভাববে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমরা লিওর সেরা সংস্করণ না হলেও দারুণ একটা সংস্করণ দেখেছি।
তিনি বলেন, তাকে তার মতো করে থাকতে দিন। ওকে ফুটবল উপভোগ করতে দিতে হবে, এরপর ও নিজের মতো করে সঠিক সিদ্ধান্ত নেবে।
জুনে ৩৯ বছর পূর্ণ করা মেসি অবসর নিয়ে এখনো কিছু জানাননি। এবারের বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।
এই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড ভাঙেন মেসি। তবে ২২ গোল করে তাকে পেছনে ফেলেন কিলিয়ান এমবাপে।
তাপিয়া বলেন, লিওর দুর্দান্ত এক বিশ্বকাপ গেল। আমরা দারুণ উপভোগ করেছি, গর্বিত হওয়া উচিত। এই দলের পতাকাবাহী ছিল ও। বিশ্বকাপ বিশ্লেষণ করলে আমার কাছে ও-ই সেরা খেলোয়াড় ছিল। প্রতি ম্যাচেই রেকর্ড ভাঙছিল।
দেশবার্তা/এমআর