এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক

খেলা

অচেনা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারার পর মূল সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই

2026-08-08T12:45:11+06:00
2026-08-08T12:45:11+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৪৫ পিএম 
অচেনা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারার পর মূল সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়ে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ব্যর্থতা নিয়ে না ভেবে ভুল শুধরে প্রথম টেস্ট শুরু করতে চান প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬৩ রানের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া থেমেছিল ৩৫৫ রানে। ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। এক তানজিদ হাসান তামিম (২২) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় যেতে পারেননি। ব্যাটারদের এমন ব্যর্থতার পর একটা প্রশ্নই এখন সামনে আসছে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের মতো বিশ্বমানের পেসারদের কীভাবে সামলাবে বাংলাদেশ?

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের আশার আলো হয়ে জ্বলেছেন কেবল মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ১০৯ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। বিপরীতে টপঅর্ডার কিংবা মিডলঅর্ডারদের মুখ থুবড়ে পড়া কেবল হতাশাই বাড়িয়েছে বাংলাদেশের। বিশেষ দুই ইনিংসে ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে চিন্তিত সিমন্স।

প্রস্তুতি ম্যাচ শেষে সিমন্স বলেন, ‘আমাদের হাতে আরও ৩ দিন (আসলে ৫ দিন) সময় আছে। ভুল শুধরে মূল ম্যাচে সব ঠিকভাবে করতে হবে। সিরিজ শুরুর আগে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে ভালো সুযোগ তৈরি করতে পারি।’

আশার কথা শোনালেও হতাশা লুকাতে পারলেন না সিমন্স। ব্যাটারদের পারফরম্যান্সে খুবই হতাশ তিনি, ‘আমরা আরও ৩ দিন সময় পাচ্ছি, এই ভালো ব্যাপার। প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আউট হওয়ার ধরনগুলো একদমই ভালো ছিল না। প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাব। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]