নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে

নাটোর প্রতিনিধি

সারাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নাটোরে পর্যটকদের আবাসন ও চিকিৎসাসহ একটি ট্যুরিজম হাব তৈরি

2026-08-07T19:03:43+06:00
2026-08-07T19:03:43+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
পর্যটনমন্ত্রী
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নাটোরে পর্যটকদের আবাসন ও চিকিৎসাসহ একটি ট্যুরিজম হাব তৈরি করা হবে।

তিনি বলেন, ‘নাটোরের এই উত্তরা গণভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন এবং কেবিনেট মিটিং করেছেন। আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও আসবেন এবং নাটোরের উন্নয়নে কাজ করবেন। দেশের প্রতিটি স্থানে একটি করে ট্যুরিজম হাব তৈরি করতে পারি, সেই হিসাবেই তিনি নাটোরে প্রথম এসেছেন। নাটোরে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, মেডিকেল কলেজ নাই, পর্যটন এলাকায় পর্যটকদের আবাসনের ব্যবস্থা নাই, তাই নাটোরে আবাসন ও চিকিৎসা ব্যবস্থা সহ একটি ট্যুরিজম হাব তৈরি করা হবে।’

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে ‘মিনি কক্সবাজার’খ্যাত হালতিবিল পরিদর্শনে যান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]