নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ সহযোগী

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে

2026-08-07T16:53:23+06:00
2026-08-07T16:53:23+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ সহযোগী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ঘটনার কোনো কারণ জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারের জাতীয় হকার্স মার্কেটের কার্যালয়ে বসেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী সেন্টুকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বের হন।

একপর্যায়ে তাঁরা দুজন হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাঁ পাশে গুলি লাগে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]