নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন , শিশুসহ দগ্ধ ৩

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায়

2026-08-07T19:21:54+06:00
2026-08-07T19:21:54+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন , শিশুসহ দগ্ধ ৩
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:২১ পিএম 
নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

‎দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে গ্যাস জমে যায়। ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মারাত্মক দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ। 

আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।
‎জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
‎এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। ঘরের বাসিন্দা যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যান তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশবার্তা/এমআর
 


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]